1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

অভিবাসীদের প্রতি ডাচ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ১০৮ Time View

অভিবাসীদের সতর্ক করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। দেশটিতে থাকা অভিবাসীদের উদ্দেশ্যে রুট বলেছেন, যেসব লোক নেদারল্যান্ডসে বাস করতে পছন্দ করেন না তাদের ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রুট বলেন, দেশটিতে আসা নতুন অভিবাসীরা স্বাধীনতার কথা বলে নিজেদের সাংস্কৃতিক আচরণ যেভাবে ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছেন সেটা সত্যিই বিরক্তিকর। খবর বিবিসির।

অভিবাসীদের কারণে ডাচদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং অভিবাসীদের হাতেই দেশ চলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, কিছু মানুষ নারীদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানাচ্ছেন যা খুবই উদ্ভট আচরণ। এই দেশে নারী-পুরুষকে আলাদাভাবে দেখা হয় না। অথচ অভিবাসীদের কারণে এখন সেই পার্থক্য তৈরি হচ্ছে।

মার্চ মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মতামত জরীপে দেখা গেছে, সেখানে ইসলাম বিদ্বেষী মতাদর্শে বিশ্বাসী ফ্রিডম পার্টিই শীর্ষে রয়েছে। সাম্প্রতিক সময়ে পুরো ইউরোপ জুড়েই অভিবাসী ও শরণার্থী বিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ