1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

তিন তালাক প্রথার বিলুপ্তি দাবি তসলিমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ৭৯ Time View

ভারতে অবিলম্বে তিন তালাক প্রথার বিলুপ্তি দাবি করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এ জন্য শিগগিরই ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।

সোমবার ভারতের রাজস্থানের জয়পুর সাহিত্য উৎসবে অংশ নিয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে তসলিমা নাসরিন এই মন্তব্য করেন।

তসলিমা বলেন, মেয়েদের অধিকার সুরক্ষিত করার স্বার্থেই ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া জরুরি।’ কোনও ধর্মই আইনের ঊর্ধ্বে হতে পারে না।

এই লেখিকা আরো বলেন, সবার জন্য আইন এক রকম না হওয়া কি আদৌ গণতান্ত্রিক? হিন্দুদের জন্য যদি একটা আইন থাকে, হিন্দু মহিলারা যদি স্বেচ্ছায় স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার পান, স্বামীর সম্পত্তিতে যদি তাদের অধিকার থাকে এবং আমরা যখন দেখছি যে এই আইনটা কতটা প্রগতিশীল, তখন ইসলামি মৌলবাদীরা কেন এর (মুসলিম মহিলাদের এই অধিকার দেওয়ার) বিরোধিতা করছেন? শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ধর্মীয় মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হয় এবং তাকে ধর্মনিরপেক্ষতার নাম দেওয়া হয়।

উল্লেখ্য, জয়পুর সাহিত্য উৎসবে তসলিমাকে অত্যন্ত গোপনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তসলিমার যোগদানের খবর পেয়েই একটি সংখ্যালঘু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে উৎসব চত্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ