1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ছবির প্রচারণায় শাহরুখের চমক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

বলিউডের মার্কেটিং জিনিয়াস খেতাবটি অনেক আগে থেকেই নিজের নামের সাথে জুটিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের ছবির প্রচারণার জন্য তিনি আবিস্কার করেন নতুন নতুন সব পদ্ধতি।

এই কাজটি খুব ভালো পারেন এই বলিউড সুপারস্টার। মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন ছবি ‘রেইস’র প্রচারণার জন্য এবার নতুন পরিকল্পনা হাতে নিলেন শাহরুখ।

জানা গেছে, নতুন ছবি ‘রেইস’র প্রচারণার জন্য শাহরুখ খান  মুম্বাই থেকে দিল্লী পর্যন্ত যাবেন ট্রেনে চড়ে। মুম্বাই থেকে ছেড়ে যাওয়া রাজধানী এক্সপ্রেসে করে নিজের ছবির প্রচারণা করবেন শাহরুখ। ট্রেনটি চলতি পথে আন্ধেরি, বরিভালি, সুরাত, ভদোদরা, কোটা, মথুরাসহ কয়েকটি জায়গায় থামবে। আর সেখানেও ‘রেইস’র প্রচারণা চলবে বলে জানান ছবিটির প্রযোজক রীতেশ সিদ্ধিবানি।

ভ্রমণে শাহরুখের সঙ্গী থাকবেন ছবিটির অন্যান্য কলাকুশলীরা। শুধু থাকছেন না ছবির নায়িকা মাহিরা খান। এ বিষয়ে ছবির প্রযোজক এ বলেছেন, ‘আমাদের সবারই ট্রেনে চড়তে ভাল লাগে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। সোমবারের এই সফর নিয়ে আমরা সবাই উত্তেজিত।’

শাহরুখের এই প্রচারণার গুণটি বলিউড পাড়ায় বেশ প্রশংসিত। তাইতো অন্যান্যরাও নিজেদের প্রচারণার জন্যে আইডিয়া চেয়ে বসেন কিং খানের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ