1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

বিদায়ী মার্কিন ফার্স্ট লেডি মিশেলের কান্না

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১০৩ Time View

হোয়াইট হাউস ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ‌্যমে প্রথম যে ছবিটি দিয়েছেন মিশেল ওবামা, তাতে কান্নারত একটি শিশুকে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে তাকে। স্বামী বারাক ওবামার সঙ্গে আট বছর কাটিয়ে শুক্রবারই দুই মেয়েকে নিয়ে হোয়াইট হাউস ছাড়েন মিশেল। ক‌্যাপিটল হিলে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পরপরই সাবেক ফার্স্টলেডি হিসেবে নতুন জীবনে পা রাখেন মিশেল। এর ঘণ্টাখানেক পর নিজের টুইটার পাতায় একটি ছবি তোলেন মিশেল, তাতে দেখা যায়, ছোট মেয়েটি তাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর তাকে সান্ত্বনা দিচ্ছেন মিশেল।

ছবিটি কোথাকার এবং মেয়েটি কে, তা লেখেননি মিশেল, তবে তারা সপরিবারে হেলিকপ্টারে ক‌্যাপিটল হিল থেকে ক‌্যালিফোর্নিয়ায় গেছেন, সেখানে কিছু দিন অবকাশ কাটাবেন। ছবির সঙ্গে মিশেল লিখেছেন- অসাধারণ আট বছর কাটানোর পর একটু বিরতি নিচ্ছি। তবে ফিরে আসছি আপনারদের মাঝে, সে সব কাজ করতে যার কথা বলে বলে আসছি।

ওবামা ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফার্স্টলেডি হিসেবে ২০০৯ সালের ২০ জানুয়ারি হোয়াইট হাউসে পা রেখেছিলেন আইনজীবী মিশেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাদা বাড়িতে তারাই প্রথম কালো বাসিন্দা। কাজের সূত্রে পরিচয়ের পর ১৯৯২ সালে ওবামাকে বিয়ে করেন বর্তমানে ৫৩ বছর বয়সী মিশেল। তাদের দুই মেয়ে মালিয়া ও সাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ