1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ট্রাম্পের নামে পোকার নাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ৮৭ Time View

ক্ষুদ্র একটি পোকার চুলের স্টাইলের কারণে নবনির্বাচিত মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে তার নামকরণ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় নিওপালপা ডোনাল্ড ট্রাম্পি নামের ঐ পতঙ্গটিকে আবিষ্কার করেছেন কানাডীয় গবেষক ভাজ্রিক নাজারি। খবর বিবিসির।

এই নামকরণের কারণ পতঙ্গটির মাথায় সোনালী রংয়ের ছোট ছোট পালক যা দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো।

শুধু ট্রাম্পের নামেই নয় বরং প্রেসিডেন্ট ওবামার সময়কালে তার নামেও মোট ৯ টি প্রজাতির প্রাণির নামকরণ করা হয়।

ক্ষুদ্র এই প্রাণিটির পাখার দৈর্ঘ্য এক সেন্টিমিটারের মতো। এর আবাসস্থল দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে।

ট্রাম্পের নামে পোকার নামকরণের বিষয়ে আশা প্রকাশ করে ভাজ্রিক নাজারি বলেন, এতে করে ট্রাম্প পরিবেশগত বিষয়গুলোতে আরো বেশি গুরুত্ব দিতে উৎসাহী হবেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আশা করি তিনি যুক্তরাষ্ট্রে এ ধরণের ভঙ্গুর ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এধরণের ইকোসিস্টেমে অনেক ধরণের প্রজাতি রয়েছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।

টিটিএন/আরআইপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ