1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

বিদায় বেলায় ম্যানিংয়ের সাজা কমালেন ওবামা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

উইকিলিকসের কাছে তথ্য ফাঁস করার দায়ে সাজাপ্রাপ্ত চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১০ সালে উইকিলিকসকে গোপন তথ্য ফাঁস করেছিলেন চেলসি। খবর বিবিসির।

ম্যানিং মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। সাজা ভোগ করে ২০৪৫ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও সাজা কমানোর কারণে চলতি বছরের ১৭ মে মুক্তি পাবেন তিনি।

গুরুত্বপূর্ণ নথিপত্র ও ভিডিও ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয় চেলসিকে।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের ফোর্ট লেভেনওর্থ পুরুষ কারাগারে বন্দি ছিলেন ম্যানিং। তৃতীয় লিঙ্গের হওয়ায় ওই কারাগারে থাকতে চাননি তিনি।

কারাগারে দু’বার আত্মহত্যার চেষ্টাও করেন। গত বছরে তিনি অনশন করার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেয়া হলে তিনি অনশন ভাঙেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা হস্তান্তরের আগেই ২০৯ অপরাধীর সাজা কমানো এবং ৬৪ অপরাধীর সাজা পুরোপুরি মওকুফ করলেন ওবামা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ