1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ইস্তাম্বুলের ‘হামলাকারী’কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১১১ Time View

বর্ষবরণের দিন তুরস্কের ইস্তাম্বুল শহরের নাইটক্লাবে হামলা চালানোর সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কিরজিস্তানের এক পুরুষ এবং সোমালিয়ার তিন নারীকে আটক করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। খবর এপির।

হামলার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজনের নাম আবদুল কাদির মাশারিপভ। বয়স ৩৪ বছর। ওই ব্যক্তিকে পুলিশ যখন আটক করে তখন সঙ্গে তার চার বছর বয়সী ছেলেও ছিল। শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

এর আগে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেসময় জঙ্গিদের তরফ থেকে জানানো হয়েছিল, সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে অভিযানে তুর্কি সেনাদের অংশগ্রহণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

নাইটক্লাবে হামলা চালানোর পর ওই সন্দেহভাজন পালিয়ে ছিলেন। মঙ্গলবার ইস্তাম্বুলের পুলিশ হেডকোয়ার্টারে ছেলেসহ আবদুল কাদিরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই জিজ্ঞাসাবাদ সম্পর্কে ইস্তাম্বুলের গভর্নর এবং পুলিশ প্রধানের তরফ থেকে বিবৃতি দেয়া হবে। নাইটক্লাবের ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই ছিল বিদেশি নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ