1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সেন্সরে জমা পড়েছে ভয়ংকর সুন্দর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ১৬৪ Time View

নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’  ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ছবিটি মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন।

‘জিরো ডিগ্রী’ খ্যাত নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেলে আগামী ফেব্রুয়ারি মাসে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি দেয়া হবে।’

থ্রিলারধর্মী ‘ভয়ংকর সুন্দর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও দেশের ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

কিছুদিন আগে ছবির একটি টিজার প্রকাশ পায়। স্বল্প পরিসরের এই ভিডিওটি ইঙ্গিত দেয় ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি মুক্তির পর বাজিমাৎ করবে!

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে চলচ্চিত্রটিতে চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।

এতে ভাবনা ও পরমব্রত ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।

এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য ছবিটিতে সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ