1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ সরকার (২৩) ও জাহাঙ্গীর আলম প্রামাণিক (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে বাজারে পাশে এ দূর্ঘটনা ঘটে। বিশ্বজিৎ সরকার আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের অনাত চন্দ্রের ও জাহাঙ্গীর আলম একই গ্রামের আজাদ হোসেনের ছেলে।

আহতদের মধ্যে লক্ষণ চন্দ্রের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভটভটিতে করে আত্রাই উপজেলা সদরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ও জাহাঙ্গীর মারা যান।এ ঘটনায় লক্ষণসহ আরও দুইজন যাত্রী আহত হন।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ