1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

চুল পড়া রোধ করবে যে তেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ১২৫ Time View

সুস্থ ও সুন্দর চুলের আকাঙ্ক্ষা থাকে সবারই। আর তাই নানা উপায়ে নেয়া হয় চুলের যত্ন। চুলের যত্নে সাধারণত বাজারের নারকেল তেল ব্যবহার করা হয়ে থাকে। চুল পড়া রোধ করতে বেশ কার্যকর আমলকীর তেল। চুল পড়া প্রতিরোধে এই তেলটি ব্যবহার করতে পারেন।

যারা সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারছেন না, তারাও ব্যবহার করতে পারেন আমলকির তেল। খুব সহজে মাত্র দুটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করা সম্ভব।

এক কাপ নারকেল তেল ৪-৫ মিনিট জ্বাল দিন। এর সাথে শুকনো আমলকী দিয়ে দিন। আমলকীসহ এই তেল জ্বাল দিতে থাকুন। বাদামী রং হয়ে আসলে চুলা থেকে এটি নামিয়ে ফেলুন। এরপর তেলটি ছেঁকে আমলকী থেকে আলাদা করে নিন।

তেলটি মাথায় কয়েক মিনিট ম্যাসাজ করে লাগান। সারা রাত রাখুন, পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

আমলকির তেল শুধু নতুন চুল গজাতে সাহায্য করে না। মাথার তালুতে রক্ত চলাচলও বৃদ্ধি করে থাকে। আমলকী চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ