1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

ম্যাক্স কোলার বিজ্ঞাপনেও ইতিহাস গড়তে চাই : অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ১৫৪ Time View

ঢাকাই ছবির হিপহপ চিত্রনায়ক অনন্ত জলিল এরআগে ‘গ্রামীণফোন’, ‘যমুনা মোটরসাইকেল’, ‘জেলটা মোবাইল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন। ওইসব পণ্যের বিজ্ঞাপনগুলো ব্যাপক আলোচিত হয়েছিল।

এবার অনন্ত জলিল দেশের জনপ্রিয় কোমলপানীয় ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ৭ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনন্ত জলিলের সঙ্গে পণ্যটির একবছরের চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় অনন্ত জলিল ছাড়াও উপস্থিত ছিলেন তার সহধর্মিনী বর্ষা ও ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব, প্রাণের মিডিয়া ডিরেক্টর সুজন মাহমুদ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের হেড অব মার্কেটিং অরুনাংসু ঘোষ, ক্যাটাগরি ম্যানেজার নুরুল আফরোজ প্রমুখ।

চুক্তি শেষে অনন্ত জলিল বলেন, ‘গ্রামীণফোনের ইমার্জেন্সি ব্যালেন্সের ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’ এই সংলাপটি এখনও সকলের মুখেমুখে শোনা যায়। আর এবার নতুন করে প্রাণ-আরএফএল গ্রুপের ‘ম্যাক্স কোলা’র মতো জনপ্রিয় একটি কোমলপানীয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। খুব ভালো লাগছে।’

তিনি বলেন, ‘অন্য বিজ্ঞাপনের মতো ম্যাক্স কোলার বিজ্ঞাপনেও ইতিহাস গড়তে চাই। এই দায়িত্ব আমার চলার পথে ভিন্নমাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি।’

ananta

‘চাকা ওয়াশিং পাউডার’ এর ‘স্মরণ কালের শ্রেষ্ঠ ধোলাই’ এমন একটি সংলাপের মাধ্যমেও আলোচিত হয়েছিলেন বর্ষা। ম্যাক্স কোলার বিজ্ঞাপনে দেখা যাবে তাকেও।

বর্ষা বলেন, ‘ম্যাক্স কোলার বিজ্ঞাপনের মাধ্যমে অনন্তর সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। ভাবতেই ভীষণ এক্সাইটেড লাগছে। আমার বিশ্বাস, আমাদের দু’জনকে দর্শক একসঙ্গে পেলে নতুন করে আবারও আলোচনা হবে।’

অনন্ত-বর্ষা দু’জনেই আশা প্রকাশ করেন, তাদের সম্মিলিত উপস্থিতি ম্যাক্স কোলাকে আরো বহুদূর নিয়ে যাবে।

ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব বলেন, ‘অনন্ত-বর্ষা দম্পতি তাদের চমৎকার রসায়নের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আশা করছি, এই জুটি ম্যাক্স কোলার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় পণ্যটির জনপ্রিয়তা দ্বিগুণ হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ