1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ১৮৪ Time View

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পূর্ব লেনজাপাড়া নামকস্থানে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-সিলেট রেলপথে পুরানবাজার রেলক্রসিংয়ে এ দুঘর্টনা ঘটনা ঘটে।

আহতদের নামপরিচয় জানা যায়নি। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী সুরমা মেইল ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার গেট ভেঙে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. মোয়াজ্জুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন আসার আগেই গেট নামানো ছিল। ঘনকুয়াশা থাকার কারণে প্রাইভেটকারের চালক গেট ভেঙে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ