1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

১০টি করে সন্তান নাও, হিন্দুদের সংখ্যা বাড়াও

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১৫২ Time View

34১০টি করে সন্তান নিয়ে হিন্দুদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের এক শীর্ষ ধর্মীয় নেতা। আরএসএস সমর্থিত হিন্দুদের তিনদিনের ধর্মসভা রোববার শেষ হয়েছে। ওই ধর্ম সভাতেই হিন্দুদের সংখ্যা বাড়াতে দুই সন্তান নীতি বাতিলের আহ্বান জানানো হয়েছে।

সভায় হিন্দুদের সংখ্যা বাড়াতে বেশি বেশি সন্তান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে একটি জনসংখ্যা নীতি উত্থাপনের দাবি জানানো হয়েছে। তবে এ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে।

বসুদেবানন্দ সরস্বতী নামের এক হিন্দু নেতা বলেছেন, প্রত্যেক হিন্দু পরিবারের ১০টি করে সন্তান গ্রহণ করা উচিত। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোট বাতিলের ক্ষেত্রে যেমনটা করা হয়েছে গো-হত্যা বন্ধের জন্য ঠিক তেমনই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বসুদেবানন্দ বলেন, ‘দুই সন্তান নীতি বন্ধ করা উচিত। এর চেয়ে বরং দশটি করে সন্তান নিন। সন্তানদের নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ভগবানই তাদের দেখবেন।’

অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে হিন্দুদের সংখ্যা আরো বাড়ানো উচিত। আর এ কারণেই হিন্দুদের বেশি বেশি সন্তান গ্রহণ করা উচিত বলে উল্লেখ করেছেন ওই ধর্মীয় নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ