1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

এক যুগ পূর্তিতে বৈশাখী টেলিভিশনের আয়োজন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১২৮ Time View

20দেখতে দেখতে এক যুগে পা দিচ্ছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভি। আগামীকাল ২৭ ডিসেম্বর চ্যানেলটির পথচলার ১২ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে বর্ণাঢ্য উদযাপন আয়োজন করেছে বৈশাখী।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে আজ ২৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় আরও উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরীসহ রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় দ্বিতীয় দফায় জন্মদিনের কেক কাটবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এসময় মন্ত্রী পরিষদ সদস্য, রাজনীতিবিদ, শিল্প ও সাংস্কৃৃতিক অঙ্গনের  বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের পর্দায় দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে নানা অনুষ্ঠান।

২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৈশাখী টেলিভিশন পেশাগত দক্ষতা ও সততা দিয়ে সংবাদ পরিবেশন ও সময় উপযোগী অনুষ্ঠান নির্মাণে সবসময় যত্নশীল।

নানা চড়াই-উৎড়াই, সাফল্য ও সংকটে বৈশাখীর সাথে থাকার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা, শিল্পী-কলাকুশলী, ক্যাবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ