1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৭৭ Time View

15‘যথেষ্ট রক্ত ঝরেছে’ মন্তব্য করে সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ।
বিবিসি বলছে, রোববার খ্রিস্টীয় ‘বড়দিন’ উপলক্ষ্যে ভ্যাটিকানে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
ভাষণে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার ঘৃণা এবং প্রতিশোধের ধারা ত্যাগেরও আহ্বান জানিয়েছেন।
সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া লাখো ক্যাথলিক পুণ্যার্থীর উদ্দেশে দেওয়া ভাষণে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন।
দীর্ঘ পাঁচবছর ধরে চলা সিরীয় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সক্রিয় উদ্যোগ নিয়ে সমঝোতামূলক সমাধান বের করতে হবে -বলেন পোপ।
তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনকে অবশ্যই একসঙ্গে ‘ইতিহাসের নয়া অধ্যায়’ সৃষ্টি করতে হবে।
এরআগে শনিবার ভ্যাটিকানে বড়দিনের আগের দিন সন্ধ্যার প্রার্থনা সভায় পোপ বিশ্বব্যাপী শিশুদের নিরবিচ্ছিন্ন দুর্ভোগেরও নিন্দা জানান।
খ্রিস্টীয় ‘বড়দিনের’ প্রকৃত তাৎপর্য বস্তুগত ভোগ-বিলাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান চলাকালে ভ্যাটিকানজুড়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ওই প্রার্থনা সভায় যারা যোগ দিতে এসেছিলেন তাদের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।
‘বড়দিনের’ আগে বার্লিনে ট্রাক হামলাসহ ইউরোপজুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কারণে ভ্যাটিকানের সমাবেশেও নিরাপত্তাহীনতার বোধ ঘিরে রেখেছিল।
যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শনিবার শুরু হওয়া ‘বড়দিন’ পরবের প্রথম এ অনুষ্ঠানে পোপ বলেন, বস্তুগত বিষয়গুলো ক্রিসমাস পরবকে ‘জিম্মি’ করে ফেলেছে, তাই এবারের পরবে আরো ‘নম্রতা’ আসা দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ