1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডিজিটাল আইসিটি মেলা শেষ হচ্ছে মঙ্গলবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৩০ Time View

11রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আয়োজিত শীতকালীন ডিজিটাল আইসিটি মেলা শেষ হচ্ছে মঙ্গলবার।

‘সাইবার সিকিউরিটি : দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগানে অষ্টম বারের মত ছয় দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে গত ২২ ডিসেম্বর। মেলাটির আয়োজক কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি।

এবারের এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা ও ক্লোজ সার্কিট ক্যামেরাসহ বিখ্যত ব্রান্ডের পণ্য প্রদর্শন এবং বিক্রি করছে।

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ নামের এ মেলা চলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। তবে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রবেশ মূল্য ছাড়াই মেলা পরিদর্শন করার সুযোগ পাচ্ছে। মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা ও ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।

এবারের মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক পণ্যও মেলায় প্রদর্শন করছে। থাকছে প্রতিটি পণ্যের উপর মূল্য ছাড় ও উপহার সামগ্রী।

এছাড়াও রক্তদান কর্মসূচি ও এন্ট্রিপাসের সঙ্গে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াইফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্গন প্রতিযোগিতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনী সহ নানা আয়োজন থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ