1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৮৮ Time View

10মালয়েশিয়ার জালান কংকর সেনানগাহ পাগোর কাছে মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৬ যাত্রী। জালান কংকরে কাছে নর্থ-সাউথ মহাসড়ক থেকে ১৩৭ কিলোমিটার দূরে ৬ মিটার একটি খাদে পড়েছে ওই বাসটি।

জোহর বারু ফায়ার সার্ভিসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা বারনামা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটের দিকের ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক শিশু ও বাসচালকও রয়েছে।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে সিঙ্গাপুরের ৬, মালয়েশিয়ার ৮ মিয়ানমারের ২ নাগরিক রয়েছেন। আহতদের জোহর বারুর স্থানীয় সুলতানাহ ফাতিমাহ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মউর পুলিশের প্রধান আজমান আউয়ুব বলেছেন, বাসটি জোহর বারু থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুতগতির কারণে বাসটি খাদে পড়েছে বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ৬ পুরুষ ও শিশুসহ আট নারী রয়েছে। এদের প্রত্যেকেই বাসটির সামনের আসনে বসা ছিলেন। দুর্ঘটনার পর বাসটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সূত্র : চ্যানেল নিউজ এশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ