1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিদ্যুৎ সুবিধা উপভোগ করছে ৫ কোটি মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২১৫ Time View

ঢাকা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত সাত বছরে আমরা ১৫ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি। ১ কোটি ১৪ লাখ সংযোগ দিতে পেরেছি। ৫ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা উপভোগ করছে।

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুতের অবস্থা খারাপ দেখি। বিদ্যুতের সমস্যা সমাধানে আমরা তখন কাজ শুরু করি। শুধু সরকারি খাতে নয়, আমরা বেসরকারি খাতেও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দিই।

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপদান করে বিদ্যুৎ খাতে তার সরকার উল্লেখযোগ্য উন্নয়ন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ