1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শাহবাগে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে, ২ নারী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৪ Time View

ঢাকা:
রাজধানীর শাহাবাগ এলাকায় একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ ঘটনায় ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন। নিহত দু’জন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)।

সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহাবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, কালো রংয়ের একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের দিকে শাহেরাকে মৃত ঘোষণ‍া করেন।

আহত সাথিয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এখনও চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ