1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ১৭৬ Time View

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল (অব.) শেখ খালিদ আল-জারাহ্ আল-সাবাহ্-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

সোমবার (৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাসদস্যের দক্ষতা, উঁচুমানের পেশাদারিত্ব ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা হয়।

একক দেশ হিসেবে বর্তমানে কুয়েতেই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি সেনা মোতায়েন রয়েছে।

কুয়েতে চার দিনের সফর শেষে সেনাপ্রধানের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ প্রতিনিধি দলটির আগামী ৬ ডিসেম্বর কাতারের উদ্দেশে রওয়ানা হবে।

সফরকালে সেনাপ্রধান কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ খালিদ আল-হামাদ আল-সাবাহ্-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ