1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

‘উবার’ নিয়ে শিগগিরই যৌক্তিক সমাধান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ১৯৬ Time View

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক ‘উবার’ নিয়ে শিগগিরই যৌক্তিক সমাধানে পৌছাবো। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলবো আর একে স্বাগত জানাবো না এটা হয় না। কিন্তু ‍এজন্য একটি লিগ্যাল ফ্রেমে আসতে হবে।

তিনি বলেন, আইন করবো জনগণের স্বার্থে, কাজেই এটি যেন সহজ হয়, কঠিন হলে জনস্বার্থে কাজে আসবে না। তাই জনস্বার্থে যেভাবে আসবে সেভাবেই আইন করা হবে।

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত এক সচেতনতামূলক ক্যাম্পইনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

চালক এবং যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির এই ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে থাকুন’।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের দুর্ভোগ কমানো। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহনের জন্য যা যা দরকার সবই করা হবে।

ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অভিনেতা রিয়াজ, তৌকির আহমেদ, লিটু আনাম, মীর সাব্বির, সঙ্গীত শিল্পী এসআই টুটুল প্রমুখ।

ওয়বাদুল কাদের বলেন, শিল্পী-কলাকূশলীদের এ ধরনের প্রোগ্রামে আরো বেশি করে অংশ নেওয়া উচিত। এতে জনগণ বেশি সচেতন হবেন।

তিনি বলেন, পাশের দেশের তুলনায় আমাদের দেশে নারী গাড়ি চালক কম। তারা মাথা ঠাণ্ডা রেখে গাড়ি চালান, যার ফলে দুর্ঘটনা কম হয়। আমরা ইতিমধ্যে বিআরটিএ’র মাধ্যমে তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছি। আমাদের এ ধরনের ক্যাম্পেইন ৫ বছর ধরে চলছে। এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা ‘উবার’ চালু হয়েছে। দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় এ কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো উবার। বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ