1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও প্রার্থনা শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ১২৪ Time View

ঢাকা: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে সারা দেশে দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালন করা হবে শুক্রবার (০২ ডিসেম্বর)।

রাজধানীতে বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়, সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ৯টায় মিরপুরের সেনপাড়ায় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে বিশেষ প্রার্থনার আয়োজন করবে খ্রিস্টান সম্প্রদায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দেওয়া বিবৃতিতে আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সারা দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় যথাযথভাবে এ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ