1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

সিরিয়ায় বিমান হামলায় ৫১ বেসামরিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৯১ Time View

11সিরিয়ার বিদ্রোহী-অধ্যুষিত আলেপ্পো শহরে বিমান হামলার ঘটনায় ৫১ বেসামরিক নিহত হয়েছে। মঙ্গলবার আলেপ্পোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। ইবরাহিম আবু লাইথ নামে এক বিরোধীপন্থি প্রতিরক্ষা কর্মকর্তা আনাদোলু নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু লাইথ জানিয়েছেন, আল মিয়াসার এলাকার বাসিন্দারা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে প্রতিবেশী বাব আল নাইরাবে পালিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ করেই বিমান হামলা চালানো হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, রুশ এবং সিরীয় বাহিনীর হামলায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনায় নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ৬৯৪ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক শ’ মানুষ।

এদিকে, গত এক সপ্তাহে আলেপ্পো শহর ছেড়েছে প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক। রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিদ্রোহী-অধ্যুষিত পূর্বাঞ্চল থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ