1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সেকেন্ডেই পুরোপুরি চার্জ হবে স্মার্টফোন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ১৬৯ Time View

ঢাকা: সেকেন্ডেই পুরোপুরি চার্জ হবে স্মার্টফোন, শিগগিরই তা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা। যার মাধ্যমে অন্তত ৩০ হাজার বার চার্জ দেওয়া সম্ভব হবে। আর একবার চার্জে এক সপ্তাহ চিন্তামুক্ত থাকা যাবে।

নতুন এ প্রযুক্তির সফলতায় ব্যবহার করা হচ্ছে ‘সুপারক্যাপাসিটর’, যা ব্যাটারির স্থলাভিষিক্ত হবে বলে মনে করছেন গবেষকরা।

ইউনির্ভাসিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার (ইউসিএফ) গবেষকদের এ আবিষ্কার প্রযুক্তি দুনিয়ায় শুধু মোবাইল ফোনই নয়, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাবে বলে আশা করা হচ্ছে।

গবেষক দলের সদস্য নিতিন চৌধুরী এ বিষয়ে বলেন, ‍আমরা যদি ব্যাটারির স্থলে সুপারক্যাপাসিটরের ব্যবহার শুরু করতে পারি তবে তা সেকেন্ডেই মোবাইল ফোন চার্জে সক্ষম হবে। যার ফলে সপ্তাহান্তে একবারের বেশি চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।

নতুন এ প্রযুক্তিতে পরমাণুর সঙ্গে ২ডি ম্যাটেরিয়েলের সংমিশ্রণের মাধ্যমে সুপারক্যাপাসিটর তৈরির কথা জানান ভারতীয় বংশোদ্ভূত এ গবেষক। তবে অন্য গবেষকরা গ্রাফিনের সঙ্গে ২ডি ম্যাটেরিয়েলের সংমিশ্রণে নতুন কিছু তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারবিহীন প্রযুক্তিতে নতুন এ আবিষ্কার সূচনা মাত্র বলে উল্লেখ করেছেন গবেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ