1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

মুখোশ মানুষ ছবির নতুন ভিডিওতে উষ্ণতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৫৫ Time View

31জনপ্রিয় তারকা নওশীন অভিনয় করেছেন ‘মুখোশ মানুষ’ নামের একটি চলচ্চিত্রে। সেখানে তাকে হিল্লোল ও কল্যাণের বিপরীতে দেখা যাবে।

সম্প্রতি ছবিটির একটি ভিডিও প্রকাশ পেয়েছে প্রচারণার অংশ হিসেবে। পুরো ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে টানটান উত্তেজনা ও বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। সেখানে এই তিন তারকার উপস্থিতি ও রোমান্স বেশ উষ্ণতা ছড়িয়েছে।

ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে ‘মুখোশ মানুষ’ ছবির গল্পটা থ্রিলার ক্রাইম ও রোমান্টিক ধাঁচের। এছাড়া বেশ টুইস্টও রয়েছে গল্পে। ছবির ইংরেজি ট্যাগলাইন ‘দ্য ফেক’।

Noushin

‘মুখোশ মানুষ’ পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। তিনি বলেন, ‘এর আগে কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা কারণে আটকে যায়। কিন্তু সব ঝামেলা চুকিয়ে অবশেষে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কল্যাণ বলেন, ‘সমাজের নানা অসংগতি থেকে তরুণ সমাজকে সচেতন করার চেষ্টা করা হয়েছে ছবির গল্পে। সবাইকে ‘মুখোশ মানুষ’ দেখার আমন্ত্রণ রইলো। ’

‘মুখোশ মানুষ’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লামিয়া মিমো, রাইজা রশীদ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ