1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

কলোম্বোয় বাংলাদেশ-শ্রীলংকা জেইসি’র ৫ম সভা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ১৬২ Time View

ঢাকা: বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকনোমিক কমিশনের (জেইসি) ৫ম সভা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) শ্রীলংকার রাজধানী কলোম্বোয় দুই দিনের এ সভা শুরু হয়।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এর আগেই ৭ নভেম্বর সন্ধায় শ্রীলংকার রাজধানী কলম্বোয় পৌছান বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল। এতে সরকারি কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত রয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি প্রতিনিধি দলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।

৮ ও ৯ নভেম্বরে এ সভায় যোগদানের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী শ্রীলংকা ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেবেন। এছাড়াও তিনি শ্রীলংকার অর্থমন্ত্রী, শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন- বিজিএমই’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং প্রথম ভাইস-প্রেসিডেন্ট মঈনুদ্দিন আহমেদ মিন্টু, মেট্রোপলিটন চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)-এর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, এফবিসিসিআই’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ এবং এফবিসিসিআই’র পরিচালক শেখ ফাহিম।

মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার প্রায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্য হচ্ছে। গত ২০১৫-২০১৬ অর্থ বছরে বাংলাদেশ শ্রীলংকা থেকে আমদানি করেছে ৪৫ মিলিয়ন মার্কিন ডলারে পণ্য আমদানি করে। একই সময়ে সে দেশে রফতানি করেছে ৩০ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমান ১৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।

শ্রীলংকার বাজারে তৈরি পোশাক, ওষুধ, বৈদ্যুতিক সামগ্রী, পাটজাত পণ্যসহ বেশ কিছু বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সেদেশে শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন ব্যবসায়ীক সুবিধা পেলে বাংলাদেশের রফতানি অনেক বাড়বে। ২০১২ সালের ৭-৮ মার্চ ঢাকায় বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকনোমিক কমিশনের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ