1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

আবারো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ২৫৪ Time View

s.rবলিউড তারকা শাহরুখ খানকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে আবারো জিজ্ঞাসাবাদ করেছেন সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা। গত সাত বছরের মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষাকালে জিজ্ঞাসাবাদ করা হয় শাহরুখকে। তিনি নিজেই টুইটারে এ খবর জানিয়েছেন।

টুইট করে শাহরুখ জানান, প্রতিবারই তিনি যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন, যা তাকে হতাশ করছে।

এর আগে ২০০৯ সালের ১৭ আগস্ট নিউজার্সির নেওযার্ক লিবার্টি বিমানবন্দরে তাকে প্রথমবার মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তাদের জেরার মুখে পড়তে হয়। সেবার তিনি তার নতুন ছবি ‘মাই নেম ইজ খান’ এর প্রচারণায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এরপর তাকে ২০১২ সালের ১৩ এপ্রিল নিউইয়র্ক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ কার হয়। ওইবার বলিউড বাদশা ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানির সঙ্গে ব্যক্তিগত বিমানে করে ভারত থেকে নিউইয়র্ক বিমানবন্দরে গিয়েই মার্কিন ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ