1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ভারতীয় নাগরিকত্ব পেলেন আদনান সামি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১৫৪ Time View

1317পাকিস্তানি সংগীত শিল্পী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেয়া হচ্ছে। নাগরিকত্ব চেয়ে করা সামির এক আবেদনে সাড়া দিয়েছে দেশটির সরকার। ফলে নতুন বছরের প্রথম দিন থেকে ভারতীয় নাগরিক হচ্ছেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কয়েক বছর ধরেই ভারতে রয়েছেন আদনান। গত ৬ অক্টোবর তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। ২৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে মানবিকতার কারণে ভারতীয় নাগরিকত্ব মঞ্জুরের আবেদন জানান আদনান।

পাকিস্তানের লাহোরে এই সংগীত শিল্পীর জন্ম। ২০১০ সালের ২৭ মে তাকে পাসপোর্ট দিয়েছিল পাক কর্তৃপক্ষ। কিন্তু চলতি বছরের ২৬ মে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর পাক সরকার তার পাসপোর্ট নবায়নে সাড়া দেয়নি। এ জন্য মানবিকতার কারণ দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন আদনান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ