1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড নাইট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২
  • ১৮৬ Time View

দেশের গুণী ব্যক্তিত্বদের সম্মাননা জানাতে আগামী ৫ মে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড নাইট-২০১১’। অনুষ্ঠানটি আয়োজন করছে জাতীয় পাক্ষিক ন্যাশনাল টাইমস ম্যাগাজিন।

গত বছর দেশের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখায় গুণী ব্যক্তিত্বদের প্রদান করা হবে বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১১। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এ বছর বাংলাদেশ ডেভেললপমেন্ট অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রে – নায়করাজ রাজ্জাক, সঙ্গীতে – ফেরদৌস ওয়াহিদ, নাটকে -আলী যাকের, অর্থনীতিতে- ড. আকবর আলী খান, রাজনীতিতে- আবদুল জলিল, কৃষিতে- শাইখ সিরাজ ও সাংবাদিকতায়- সাইফুল বারী।

অনুষ্ঠানের সময় আরিফ শিবলী জানিয়েছেন, এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে গুণীজনদের সম্মাননা প্রদান ছাড়াও থাকছে চোখ ধাঁধানো ফ্যাশন শো ও ইনসটুমেন্টাল ব্যান্ড শো। অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করছে বার্নিশ মিডিয়া। মিডিয়া পার্টনার এটিএন বাংলা, ঢাকা এফ এম ৯০.৪ ও অনলাইন রেডিও স্বদেশ ডট নেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ