1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে ফের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যা বললেন এসপি মাসুদ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি অনুমোদনহীন আবাসন প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান বেইজিং শিয়াংশান ফোরামে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের

প্যারিসে শিক্ষকের ওপর ফের আইএসের হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৩১ Time View

804ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলের একটি স্কুলে একজন শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে ওই হামলার সময় হামলাকারীকে এটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলা বলে চিৎকার করতে শোনা যায়। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলের অবারভিলিয়াস এলাকার একটি স্কুলে ওই শিক্ষক ক্লাস নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ওই হামলাকারী মুখোশ পরিহিত অবস্থায় ক্লাসরুমে ঢুকে পড়ে। হামলাকারীর কাছে কোনো অস্ত্র ছিল না। তবে ক্লাসরুমে পাওয়া অস্ত্র দিয়ে ওই শিক্ষকের গলায় ছুরিকাঘাত করে হামলাকারী।

পুলিশ বলছে, ওই শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক নয়। প্যারিসের একজন পাবলিক প্রসিকিউটর বলেন, হামলাকারী ওই সময় এটি আইএসের হামলা, এটি হুঁশিয়ারি বলে চিৎকার করেন। এ ঘটনার পরে হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে একযোগে আইএসের হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর দেশটিতে এখনো সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এর মাঝেই সোমবার এ হামলার ঘটনা ঘটলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ