1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ইউক্রেনের একটি বন্দরের দিকে যাওয়ার পথে তানজানিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে রুশ ড্রোন হামলায় ক্যাপ্টেন নিহত এবং তিন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার ইউক্রেনের পুনরুদ্ধার, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় জানায়, হামলার পর জাহাজটির কারিগরি অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মন্ত্রণালয়টি মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের বন্দর অবকাঠামো ও বেসামরিক বাণিজ্যিক জাহাজকে নিয়মিত লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে।

এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা জাহাজের নাবিকদের নিরাপত্তা, আন্তর্জাতিক নৌবাণিজ্য এবং কৃষ্ণসাগরের সরবরাহ ও পরিবহনপথের স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদার, সামুদ্রিক বাণিজ্যপথ সচল রাখা এবং কৃষ্ণসাগরে নিরাপত্তা ঝুঁকির আরও বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইউক্রেন কাজ করে যাচ্ছে বলেও মন্ত্রণালয়টি জানিয়েছে।

তবে ইউক্রেনের এই অভিযোগের বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ