1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে ফের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যা বললেন এসপি মাসুদ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি অনুমোদনহীন আবাসন প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান বেইজিং শিয়াংশান ফোরামে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের

রাশিয়ায় ক্লিনিকে আগুন : নিহত ২১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৯ Time View

723রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি ক্লিনিকে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে ওই ক্লিনিকটিতে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত আরো দুজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিবিসির।

মস্কোর পশ্চিমের ভরোনেজ অঞ্চলের একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ক্লিনিকটিতে ২০ জনেরও বেশি রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডে ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর খবর জানানো হলেও হতাহতের পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্ত কর্মকর্তারা এ ঘটনার অনুসন্ধান শুরু করেছেন।

রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে উত্তর পশ্চিমাঞ্চলের নভগোরদ অঞ্চলের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হয়। বেশ কয়েক মাস আগে মস্কোয় আরেক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৮ জনের প্রাণহানি ঘটে। ২০০৯ সালে কোমি অঞ্চলে ২৩ জন ও ২০০৭ সালে ক্রাসনোদারে অগ্নিকাণ্ডে ৬৩ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ