1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে ফের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যা বললেন এসপি মাসুদ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি অনুমোদনহীন আবাসন প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান বেইজিং শিয়াংশান ফোরামে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান গোলাম পরওয়ারের ইলিশ কমেডি এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের

দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১২৯ Time View

715ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারো ফিরে এসেছে তিন বছর আগের ভয়াবহ সেই ‘চলন্ত গাড়িতে’ ধর্ষণ আতঙ্ক। নির্ভয়া কাণ্ডের স্মৃতি উস্কে আবারো দিল্লির রাজপথে চলন্ত গাড়িতে এক নাবালিকা ছয়জনের গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম দিল্লির রানহোলাতে এ ঘটনা ঘটে। এই এলাকাতেই গত অক্টোবর মাসে গণধর্ষণের শিকার হয়েছিল দু’বছরের এক শিশু।

বৃহস্পতিবারের ঘটনা সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই নিগৃহীতা ক্লাস এইটের ছাত্রী। জানা গেছে, অভিযুক্ত দু’জনের পূর্বপরিচিত সে। সেদিন স্কুল পালিয়ে এই দু’জনের সঙ্গে দেখা করে ওই নাবালিকা।

পুলিশ জানায়, ওই দু’জনই প্রথমে তাকে জোর করে গাড়িতে তোলে। পরে আরো চারজন তাদের সঙ্গে যোগ দেয়। গাড়ির মধ্যেই মেয়েটির উপর পৈশাচিক যৌন অত্যাচার চালায় তারা। পুলিশেরই একটি কন্ট্রোলরুম ভ্যান গাড়িটিকে তাড়া করে মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত ছ’জনের মধ্যে পাঁচ জনকেই ধরে ফেলে পুলিশ। পালিয়েছে একজন। যে গাড়িটি অভিযুক্তরা ব্যবহার করেছিল, জানা গেছে- সেটি একটি কল সেন্টারের। অভিযুক্তদের একজন ওই কল সেন্টারের কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ