1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

জাজের ছবির শুটিং করছেন রিয়া সেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৭৬ Time View

65জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিত ‘হিরো ৪২০’ ছবির শুটিং করতে টিম নিয়ে কলকাতায় রয়েছেন বাংলাদেশের পরিচালক সৈকত নাসির। যৌথ প্রযোজনার এই ছবিটি কলকাতার হয়ে পরিচালনা করছেন সুজিত মন্ডল।

এপারের নুসরাত ফারিয়া ও ওপারের ওমকে নিয়ে পুরোদমে চলছে ছবিটির নির্মাণ কাজ। সম্প্রতি ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী রিয়অ সেন। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন সৈকত নাসির।

তরুণ এই পরিচালক বলেন, ‘এ ছবিতে রিয়াকে অভিজাত এবং রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দেখা যাবে। তার চরিত্রটি উপভোগ করেবন দর্শকরা।’

তিনি আরো জানান, শনিবার থেকে রিয়া সেন শুটিংয়ে অংশ নিয়েছেন। বেশ কয়েকদিন তাকে নিয়ে কাজ চলবে।

কলকাতায় কাজ শেষে ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় আসবে ‘হিরো ৪২০’র টিম। বাংলাদেশের বেশ কিছু স্পটে হবে বাকি দৃশ্যধারণের কাজ। আর ছবির গানের চিত্রায়নের জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বলে জানান সৈকত নাসির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ