1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

পৌরসভা বিলসহ মোট ৫টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ১৮৩ Time View

দলীয় মনোনয়নে পৌর মেয়র নির্বাচনের বিধান রেখে সংসদে পাস হওয়া স্থানীয় সরকার 2(সংশোধন) বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। পৌরসভা নির্বাচনে এখন আর কোনো বাধা থাকল না। আজ শনিবার জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১৯ নভেম্বর রাতে স্থানীয় সরকার (সংশোধন) বিল-২০১৫ সংসদে পাস হয়। বিলটি পাস হওয়ায় এখন থেকে পৌরসভা নির্বাচনে শুধু মেয়ররাই দলীয়ভাবে মনোনীত প্রার্থী হতে পারবেন। এ ছাড়া রাষ্ট্রপতি আরও চারটি বিলে সই করেন। এগুলো চলতি অষ্টম অধিবেশনেই পাস হয়েছে।
রাষ্ট্রপতির সই করা অন্য চারটি বিল হলো উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল-২০১৫, বাংলাদেশ কয়েন (সংশোধন) বিল-২০১৫, গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ) বিল-২০১৫ ও ট্রেডমার্ক (সংশোধন) বিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ