1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

মুজাহিদ প্রাণভিক্ষা চাইবেন না

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ২৩৩ Time View

মানবতাবিরোধী অপরাধে রিভিউয়ে ফাঁসির রায় বহাল রাখায় জামায়াতে ইসলামীর 1সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সামনে শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। তবে মুজাহিদ ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মুজাহিদের বড় ভাই ও ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আলী আফজাল মোহম্মদ খালেছ। আজ বুধবার রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কাদের মোল্লা ও কামারুজ্জামান ভাইও তাদের ফাঁসির রায়ের পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ মুজাহিদ অন্যায় করেননি। তাই মুজাহিদও ক্ষমা চাইবেন না। নিরীহ নিরপরাধ মুজাহিদকে এ সরকার আইনি প্রক্রিয়ায় মারার পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর বড় ভাই।
খালেছ বলেন, আজ যে রায় ঘোষণা করা হলো তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা। আমাদের পরিবার এ রায় প্রত্যাখ্যান করেছে। মুজাহিদ জামায়াতের গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে এ রায় দেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এমন রায়ের অন্য কোনো কারণ নেই।
খালেছ আরো বলেন, ১৯৭০ সালে ফরিদপুর থেকে চলে যান মুজাহিদ। তারপর একাত্তরে তো তিনি ফরিদপুরেই ছিলেন না। মুজাহিদের বিরুদ্ধে ফরিদপুর থেকে যে মামলা করা হয়েছে তার একটির সাথেও মুজাহিদ জড়িত ছিলেন না। তাছাড়া তার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন সেগুলোও মিথ্যা এবং সাজানো।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আমরা কিছুই করতে চাই না। তবে জামায়াত যেসব কর্মসূচি দেবে তার সাথে আমরা একমত পোষণ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ