1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

নেতানিয়াহুর বিরুদ্ধে স্পেনের গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ১৯০ Time View

ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পেনে পা রাখা মাত্রই গ্রেফতার হবেন। তিনিসহ ওই দেশের বর্তমান ও 7সাবেক ৭ শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের একটি আদালত। স্প্যানিশ ন্যাশনাল কোর্টের বিচারক জোসে দ্য লা মাতা ২০১০ সালে একটি নৌবহরে হামলার মামলায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন। ল্যাটিন আমেরিকার একটি সংবাদপত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদপত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে সংবাদপত্রের খবরে বলা হয়, একটি স্বেচ্ছাসেবক দল নৌপথে ২০১০ সালে সহযোগিতা দিতে গাজা উপত্যকায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। ৬টি ছোট জাহাজের এই বহরের প্রধান জাহাজের নাম ছিলো মাভি মারমারা শিপ। ইসরায়েল তখন অভিযোগ করে, অবরোধ উপেক্ষা করে এই বহর অন্যায়ভাবে গাজায় প্রবেশের চেষ্টা করছিলো। ওই বহরে ৫শ যাত্রী ছিলেন, যাদের সবাই স্বেচ্ছাসেবক। ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়। পরের মাসে মৃত্যু হয় অপর একজনের। বহরে বিভিন্ন ত্রাণ সামগ্রী ও নির্মাণ উপকরণ বহন করা হচ্ছিলো।
এ ঘটনায় দায়ের করা মামলায় গতবছর স্থগিতাদেশ দেন বিচারক জোসে দ্য লা মাতা। তবে এবছর আবারো শুনানি শুরু হয়। এরই এক পর্যায়ে নেতানিয়াহু ও অপর ৬ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। অভিযুক্ত অপর ৬ কর্মকর্তারা হলেন, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লেইবারম্যান, সাবেক কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী মোশে ইয়ালন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইশাই, দফতর বিহীনমন্ত্রী বেনি বেগিন ও ভাইস এডমিরাল ম্যারন এইলজার। ২০১০ সালে স্বেচ্ছাসেবী নৌবহরে ম্যারনের নেতৃত্বেই অভিযান পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ