1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

মায়ানমার পার্লামেন্টে সুকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ১৮৭ Time View

মায়ানমারে সদ্য বিজয়ী দল এনএলডি’র নেত্রী অং সান সুকি সোমবার পার্লামেন্টে গিয়েছেন। 9নির্বাচনে বিজয়ী ও হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী পার্লামেন্টে এলেন।
এদিকে দেশটির পার্লামেন্ট ইতোমধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি তত্ত্বাবধানের কাজ শুরু করেছে।
সাংবিধানিকভাবে সুকি দেশটির শীর্ষ পদে যেতে পারছেন না। কিন্তু তিনি পরবর্তী প্রেসিডেন্টের উপরে থেকে দেশ চালানোর অঙ্গীকার করেছেন।
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তার দলের ব্যাপক বিজয়ের পর কে প্রেসিডেন্ট হবেন তা তিনিই নির্বাচন করতে পারবেন। নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠ আসনের কারণে ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠেয় পার্লামেন্ট অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে তার পছন্দের প্রার্থীই প্রেসিডেন্ট হতে পারবেন।
উল্লেখ্য, জান্তা সরকারের সংবিধান অনুযায়ী সুকি প্রেসিডেন্ট হতে পারছেন না। কারণ তিনি একজন বিদেশীকে বিয়ে করেছেন এবং তার দু’সন্তানও রয়েছে।
এদিকে সোমবার পার্লামেন্টে এসে পৌঁছানোর পর বেশ কিছু সংখ্যক সাংবাদিক তাকে ঘিরে ধরেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তেমন কোন মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ