1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

‘দঙ্গল’-এর শুটিংয়ে কাঁধে গুরুতর চোট আমিরের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ২৬৪ Time View

‘দঙ্গল’-এর শুটিং করার সময় কাঁধে গুরুতর চোট পেলেন আমির খান। নীতীশ তিওয়ারির 14পরিচালনায় কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন তিনি। গত ৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির শুটিং করছেন আমির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাঁধে চোট পান নায়ক। ইউনিটের এক সদস্য জানিয়েছেন, ‘‘একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো টেক নেওয়া হচ্ছিল। একেবারে শেষ টেক দেওয়ার সময় আমিরের কাঁধের পেশিতে টান লাগে। আইসপ্যাক দিয়ে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।’’ এর পরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা দেখে জানান, আমিরের চোট গুরুতর। জানা গিয়েছে, শুটিং মাঝপথে বন্ধ রেখেই চিকিত্সার জন্য মুম্বই ফিরে আসছেন নায়ক।
‘দঙ্গল’এর জন্য ফিটনেস ট্রেনারের পরামর্শ মতো ওজন বাড়িয়েছেন আমির। শোনা যাচ্ছে, এতে তাঁর কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। তবে তিনি এতটাই পেশাদার যে তাতেও দমে যাননি। চরিত্রের জন্য এতটাই ডেডিকেটেড আমির।
ছবিতে আমিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সাক্ষী তনবার। টানা অডিশন-পর্ব চলার পর টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ারকে বেছে নেন তিনি। ‘কাহানি ঘর ঘর কি’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’-এর মতো টেলি সিরিয়ালের সুবাদে পরিচিত মুখ সাক্ষী। কিন্তু শুটিংয়ের মাঝপথে আমিরের এই দুর্ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে টিম ‘দঙ্গল’কে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ