1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

অধ্যাপক আনিসুজ্জামানের হুমকিদাতা শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ১৯১ Time View

বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. 3আনিসুজ্জামানকে যিনি হুমকি দিয়েছিলেন তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার পুলিশ সদর দপ্তহরে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান ও শোকবার্তা প্রদান অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক শনাক্তের ব্যাপারটি নিশ্চিত করেন। তবে ওই ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান আইজিপি।
শহীদুল হক বলেন, ‘যে সিম ব্যবহার করে স্যারকে হুমকি দেওয়া হয়েছিলো আমরা সেটি শনাক্ত করেছি। অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, ওই সিমটি ক্লোন করে স্যারকে হুমকি দেওয়া হয়েছে। সিমটি যার নামে রেজিস্ট্রেশন করা ছিলে পুলিশ তাকে শনাক্ত করেছে। তবে সিমের আসল মালিক স্যারকে হুমকি দেননি।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দেয় দৃর্বৃত্তরা। তার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। ওই বার্তায় বলা হয়েছে, ‘আপনি কেন রূঢ় ব্লগারদের সমর্থন করছেন, তাদের বক্তব্য কেন তুলে ধরছেন? আপনি কি চাপাতির আঘাতে মৃত্যুর সময় হাঁসফাঁস করতে চান?’ পরে খুদে বার্তার বিষয়টি গুলশান থানার পুলিশকে জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ