1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

শেষ ম্যাচটিও জিততে চায় টাইগাররা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ২৪৫ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ এবং ২য় টি-টোয়েন্টি ম্যাচটিও জিততে চায় মাশরাফি বাহিনী। আজ 23রবিবার বিকাল ৫টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। এর আগে ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে টানা জয় তুলে নিয়েছে টাইগাররা। এরপরও শেষটাও জিততে চায় বাংলাদেশ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টেলেভিশন।
এদিকে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। তবে ওই সিরিজের আলোর মুখ দেখার সম্ভাবনা কম। দুবাইয়ে ওই সিরিজ না হলে আজ বাংলাদেশ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবে। অপরদিতে টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চলছে টিম ম্যানেজমেন্টের। তবে জয় দিয়েই বছর শেষ করতে চায় বাংলাদেশ। টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা কিছু ভুল করেছিলাম। এখন আর সে ভুলটা করতে চাই না।
অন্যদিকে সফরে এখনও জয়ের দেখা না পেলেও শেষ ম্যাচে হারতে চায় না জিম্বাবুয়ে। সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চান এল্টন চিগুম্বুরারা। প্রথম ম্যাচের ম্যাচসেরা ওয়ালার বলেন, দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে আমরা আরও বেশি রান যোগ করতে চাই, বোলিংয়ে ভালো করতে হবে। শুরুটা ভালো করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ আসবে।

সম্ভাব্য বাংলাদেশ দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আল-আমিন হোসেন/কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন ও মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ