1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

বিধি হাতে পেলেই সাভার পৌর নির্বাচনের তফসিল : সিইসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫
  • ২৩৫ Time View

নির্বাচনী বিধি নির্বাচন কমিশনের (ইসি) হাতে না আসা পর্যন্ত সাভার পৌরসভা নির্বাচনের 1তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবুদ্দিন আহমেদ।

শনিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে এ কথা জানান সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “বিধি এখনো মন্ত্রণালয়ে আছে, ল মিনিস্ট্রিতে। এটা না আসলে আমরা কোনো কাজ করতে পারছি না। ওটা আসলে কাজ হবে।”

প্রধান নির্বাচন কমিশনার এ সময় মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এ ছাড়া দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এমনকি কোনো কর্মকর্তা মাঠে গিয়ে যদি কাজ না করেন তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ নির্বাচন কর্মকর্তা।

এ সময় সিইসির সঙ্গে ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহা আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়াসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ