1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

টাইগাদের টার্গেট ১৩২ রান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ১২১৯ Time View

দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সব উইকেট 9হারিয়ে ১৩১ রান করে টাইগারদের ১৩২ রানের টার্গেট দিয়েছে সফরকারী দল জিম্বাবুয়ে। শুরুতেই অধিনায়ক মাশরাফি এবং আল আমিনের বোলিং তোপে মাত্র ১০ রানের মাথায় জিম্বাবুয়ের টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। এর মধ্যে মাশরাফির নিয়েছেন দুটি উইকেট। এছাড়া নাসির ও আল-আমিনের ১টি করে উইকেট নিয়েছে। এর আগে আজ শুক্রবার বিকাল ৫টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
টি-২০ সিরিজের আগে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের হয়ে বোলিং উদ্বোধন করেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস। ম্যাশের বলে লিটন দাসের তালুবন্দি হয়ে ফেরেন মাত্র ৫ রান করা রাজা। এর পর ২য় ওভারের ১ম বলেই আল আমিনের শিকারে সাজঘরের ফেরেন আরেক ওপেনার রেগিস চাকাভা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হন শূন্যহাতে ফেরা চাকাভা। ওপেনার সিকান্দার রাজাকে ফিরিয়ে দিয়ে ইনিংসের তৃতীয় ওভারে আবারো আঘাত হানেন মাশরাফি। তৃতীয় ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ের দলপতি এলটন চিগুম্বুরাকে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দেন টাইগার দলপতি। বিদায় নেয়ার আগে তার ব্যাট থেকে কোনো রানই আসেনি। এর পর সিন উইলিয়ামস মাত্র ৩৮ নিয়ে সাজ ঘরে ফেরান নাসির।
এদিকে প্রথম টি-টোয়েন্টিতে জায়গা হয়নি ইমরুল কায়েস এবং আরাফাত সানির। দলে ফিরেছেন এনামুল হক বিজয় এবং জোবায়ের আহসান লিখন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে ইতিমধ্যে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ঘরের মাঠে টানা ৫ম ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে জিম্বাবুয়ে দল। বিশ্বকাপে দারুন পারফরমেন্সের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে টান ৩ সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ থেকেই নিজেদের দাপট অব্যাহত রাখে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ