1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

শাহরুখকে ডাকছে পাকিস্তান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ২৭৯ Time View

শাহরুখ খান কি পাকিস্তানে যাচ্ছেন? পাকিস্তান তাকে ডেকেছে এ কথা সত্যি! আমন্ত্রণ 16এসেছে, আমাদের দেশে আসুন!
অনবরত আধিপত্য কায়েম করতে থাকা ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যে দিন থেকে মুখ খুলেছেন তিনি, সে দিন থেকেই বেশ অনেকজনের চোখের বালি শাহরুখ খান! বিশেষ করে তাকে দু’ চক্ষে দেখতে পারছেন না অনেক তাবড় রাজনৈতিক! শুধু মাত্র ‘খান’ পদবীর জন্যই তাদের অনেকে ছুড়ে দিয়েছেন হরেক তির্যক মন্তব্য! কেউ বলেছেন, শাহরুখ এ দেশে থাকলেও তার আত্মা পড়ে রয়েছে পাকিস্তানে! কেউ বা আরও এক ধাপ এগিয়ে দাবি তুলেছেন, এ দেশ যখন এতই অসহিষ্ণু, তবে শাহরুখ অন্য দেশে চলে যাচ্ছেন না কেন?
সেই বিতর্ক একটু ঠাণ্ডা হতে না হতেই শাহরুখের কাছে এল পাকিস্তানের আমন্ত্রণ! শাহরুখকে যখন এ ভাবে কোণঠাসা করা হয়েছে, তখন তার পাশে বলিউডের প্রায় কেউই ছিলেন না! সকলেই মুখ লুকিয়ে ছিলেন রাজরোষের ভয়ে! কিন্তু, মুখ খুললেন পাকিস্তান থেকে এ দেশে আসা ফওয়াদ খান! বললেন, ‘শাহরুখ, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি! আপনি আমার দেশে চলুন! দিন কয়েক ওখানে থেকে আসবেন!’

ছবি- ফওয়াদ খান
কেন এ কথা বলছেন, সম্প্রতি এক অনুষ্ঠানে তার ব্যাখ্যাও দিয়েছেন ফওয়াদ! বলেছেন, ‘প্রত্যেক মানুষেরই একটা শিকড়ের টান থাকে! আমি শুনেছি, শাহরুখের পরিবার এক সময়ে থাকতেন পেশোয়ারে! তাই আমি শাহরুখকে ওখানে ঘোরার আমন্ত্রণ জানিয়েছি! শাহরুখ আমার খুবই ভাল বন্ধু! ওর জন্য এটুকু করতে পারলে ভালই লাগবে!’
আসলে, কর্মসূত্রে ভারতে থাকলেও ফওয়াদ খানের পরিবার থাকেন পাকিস্তানেই! জন্মভূমির সঙ্গে তার যোগাযোগ রয়েছেই! তাই পাকিস্তানে ফওয়াদের চেয়ে বেশি ভাল গাইড শাহরুখ পাবেন কি না সন্দেহ! তা ছাড়া, ফওয়াদের এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন তার পরিবারও! তারাও চান, শাহরুখ তাদের সঙ্গে কিছু দিন পাকিস্তানে কাটিয়ে চান!
তা, শাহরুখ কি যাচ্ছেন? দেখা যাক, ফওয়াদের আমন্ত্রণে সাড়া দেন কি না তিনি!
সুত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ