1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার

হৃতিক এখন ঢাকায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ২৯৬ Time View

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এখন ঢাকায়। এই প্রথমবার তিনি ঢাকায় আসলেন। তিনি 23বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নতুন আসরের উদ্বোধনী কনসার্টে নৃত্য পরিবেশন করবেন। আগামী ২০ নভেম্বর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে দেখা যাবে তাকে। এরই মধ্যে শুরু হয়ে গেছে অনুষ্ঠানটির টিকিট বিক্রি। অনলাইনে ইজি ডটকম থেকে কেনা যাচ্ছে এগুলো। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের জন্য ২ হাজার টাকা ও গোল্ড টিকিটের জন্য গুনতে হবে ১০ হাজার টাকা। ২০ নভেম্বর বিকেল ৩টায় খোলা হবে স্টেডিয়ামের মূল ফটক। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
এদিকে জমকালো এই আয়োজনে থাকছে ৩ দেশের তারকাদের পরিবেশনা। ভারত থেকে গাইতে আসবেন কেকে। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ আসছেন নাচতে ও নাচাতে। তারা দু’জনই এর আগে ঢাকায় এসেছিলেন বিভিন্ন সময়ে। অপরদিকে বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন মমতাজ, এলআরবি ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। এছাড়া বিপিএলের থিম সং ‘এই দেশেতে ষোল কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনা’ পরিবেশন করবেন কনা, কোনাল ও তাসনুভ নেওয়াল রহমান। একই গানের শিল্পী কুমার বিশ্বজিৎ ও লিজা দেশে না থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ