1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

আরেফিন শুভ’র নিয়তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৩৮৭ Time View

চিত্রনায়ক আরেফিন শুভ টেলিভিশন মিডিয়াকে বিদায় জানিয়ে একের পর এক ছবিতে 25নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সে ধারাবাহিতায় এবারই প্রথম যৌথ প্রযোজানার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এ ছবির নাম ‘নিয়তি’। এটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মিতব্য এ ছবিটিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করবেন নবাগত জোলি। যিনি সদ্য ‘অঙ্গার’ ছবিতে অভিনয় করেছেন। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে শুভ বলেন, এবারই প্রথম কোন যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এটা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়।তবে এটা ভেবে ভালো লাগছে যে, জাজের প্রযোজনা, সেসঙ্গে জাকির হোসেন রাজু ভাইয়ের মতো একজন নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছি। মানে একসঙ্গে ভালো একটি ছবির সব উপকরণ ও পরিবেশ সবই পাচ্ছি। গল্পটি সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারবো একটি পূর্ণাঙ্গ ভালো ছবি তৈরি হবে। আমার ক্যারেকটারটাও ছবিতে সিরিয়াস থাকছে। সব মিলিয়ে আমি দারুণ আশাবাদী। এদিকে এ ছবির বাইরে গতকাল অনন্য মামুনের পরিচালনায় ‘অস্তিত্ব’ ছবির শুটিং শেষ করেছেন শুভ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ