1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, ঢাকা মেডিকেলে মৃত্যু

নিয়ন্ত্রণে এসেছে সিএনজি স্টেশনে লাগা আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ১৫৫ Time View

রাজধানী ঢাকার পশ্চিম ধোলাইপাড়ে নাভানা সিএনজি স্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 1তবে আধা ঘন্টার আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে সিএনজি স্টেশনে থাকা একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার। পুড়ে গেছে সিএনজি স্টেশনের যন্ত্রপাতিও। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গ্যাস নিতে আসা একটি কাভার্ড ভ্যান সিএনজি স্টেশনের মেশিনে ধাক্কা দিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এদিকে পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মোহসীন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে ঘটনার সময় উপস্থিত থাকা পুড়ে যাওয়া প্রাইভেটকারের মালিক সায়মন খান বলেন, আমার গাড়িটি ডানদিক থেকে সিএনজি স্টেশনের মেশিনের কাছে আসছিলো। অন্যদিকে কাভার্ড ভ্যানটি গ্যাস নিতে বামদিক থেকে মেশিনের কাছে আসছিলো। হঠাৎ কাভার্ড ভ্যানটি ব্রেক ফেল করে মেশিনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায়। পরে আমি আমার কার থেকে তাৎক্ষণিক নেমে পড়ি। কাভার্ড ভ্যানের চালক অসতর্ক ছিলেন মন্তব্য করে তিনি বলেন, হয়তো সারারাত গাড়ি চালিয়ে চালকের চোখে ঘুম ছিলো তাই এমনটা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেটাই মনে করছেন। এ ঘটনার পর থেকে কাভার্ড ভ্যানের চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ