1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড গঠনের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ভোটে হার, গ্রাম অন্ধকার! সিলেট বিআরটিএতে ঘুষ গ্রহণ, সত্যতা পেয়েছে দুদক আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় রদবদল, বাংলাদেশ কত নম্বরে?

হোয়াইট হাউসে গুলিবর্ষণকারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১
  • ৩৪৮ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে গুলি বর্ষণ করার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পেনসিলভানিয়া পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অস্কার রামিরো অর্তেগা হার্নান্দেজ।

২১ বছর বয়সী অর্তেগা হার্নান্দেজকে পেনসিলভানিয়া পুলিশ ইন্ডিয়ানা নামের একটি হোটেলের নিকট থেকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।

গত শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রায় আধা মাইল দুরে গুলি বর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গেও অর্তেগার কোনো যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দা কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার গোয়েন্দা পুলিশ হোয়াইট হাউস থেকে দুটি গুলি উদ্ধার করে। গুলি দুটির একটি জানলার কাঁচ ভেঙে ফেলতে সক্ষম হলেও ভেতরের দিকে থাকা গুলি নিরোধক কাঁচের কারণে কোনো ক্ষতি করতে পারেনি।

সেক্রেট সার্ভিস সূত্র জানায়, দুইটি ঘটনার সঙ্গেই যে অর্তেগা জড়িত তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে পুলিশ বলছে, অর্তেগা খুব সম্ভব মানসিকভাবে অসুস্থ এবং কোনো কারণে হোয়াইট হাউসের প্রতি তার ভেতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। অর্তেগার অনেক অপরাধের রেকর্ড রয়েছে। এর আগে তাকে মাদক এবং মারামারির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র পার্ক পুলিশ মুখপাত্র সার্জেন্ট ডেভিড শলুসার বলেন, ‘রোববার পুলিশ অর্তেগার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ