1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ চাঁদা দাবির পর পুলিশের আশ্বাসে খোলা হয় রেস্টুরেন্ট, বিকেলেই গুলি ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে পরিচালনা পর্ষদের সঙ্গে যৌথভাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতী মিজানুর রহমান ও মুফতী মো. আব্দুর রাজ্জাক, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ