1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘নিজামীর উপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১৫৬ Time View

যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ট্রাইব্যুনাল আগামী ২৭ মার্চ তারিখ ধার্য করেছেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। তিনি আদালতকে জানান, নিজামীর বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী ১৫টি অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

সৈয়দ হায়দার আলী পরে সাংবাদিকদের জানান, ‘মতিউর রহমান নিজামী মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে উসকানি ও নির্দেশ দিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যে প্রভাবিত হয়ে তার অনুসারীরা পাকিস্তানি হানাদার বাহিনীর অক্সিলারি ফোর্স বা সহযোগী বাহিনী হয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে। কোনো কোনো জায়গায় তিনি নিজেই উপস্থিত ছিলেন। নিজামীর উপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।’

রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম আসামিরপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমাদের আরগুমেন্টের জন্য সময় প্রয়োজন। কেননা, আমাদের প্রচুর পড়াশোনা করতে হচ্ছে।’

চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল এ জন্য ২৭ মার্চ তারিখ নির্ধারণ করেন।

এর আগে ১৫ মার্চ নিজামীর বিরুদ্ধে ৭৩ পৃষ্ঠার অভিযোগ পড়া শেষ করেন প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমেদ। সেদিনই ২১ মার্চ যুক্তি উপস্থাপনের তারিখ নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল।

গত ৯ জানুয়ারি নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতার করা হয় নিজামীকে। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের আদেশে আটক দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ